এসএমএস বিভাগে এইচএসডব্লিউইউ-আইএনটিইউসি-র বৃহত্তর কনভেনশন,বকেয়া দাবি, নতুন ওয়েজ বোর্ড ও পুজো বোনাস দ্রুত কার্যকর করার দাবি

এসএমএস বিভাগে এইচএসডব্লিউইউ-আইএনটিইউসি-র বৃহত্তর কনভেনশন,বকেয়া দাবি, নতুন ওয়েজ বোর্ড ও পুজো বোনাস দ্রুত কার্যকর করার দাবি

বকেয়া দাবি, নতুন ওয়েজ বোর্ড ও পুজো বোনাস দ্রুত কার্যকর করার দাবি

দুর্গাপুর, ৯ সেপ্টেম্বর: শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়ে বুধবার দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এসএমএস বিভাগে হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন (HSWU–INTUC)-এর উদ্যোগে এক বৃহত্তর শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হয়। বিভাগের বিপুল সংখ্যক শ্রমিক ও কর্মচারী কনভেনশনে উপস্থিত থেকে আগামী দিনে সংগঠিত আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন।

কনভেনশনে উপস্থিত ছিলেন ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি তথা কনভেনার রজত দীক্ষিত, জোনের জয়েন্ট সেক্রেটারি সমীর রায়, ভাইস-প্রেসিডেন্ট রানা সরকার, অর্গানাইজিং সেক্রেটারি রবিন গাঙ্গুলি-সহ অন্যান্য নেতৃত্ব।

সভায় দুর্গাপুর স্টিল প্ল্যান্টের টাউনশিপ, হাসপাতাল এবং বিভিন্ন সম্পত্তি ও পরিকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থাপনার দ্রুত সমাধানের দাবি জানানো হয়।

কনভেনারে রজত দীক্ষিত বলেন, শ্রমিকদের স্বার্থে আগামী দিনে আরও সুসংগঠিত ও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। কোনও একটি বিভাগের মধ্যে আন্দোলন সীমাবদ্ধ না রেখে সমস্ত শ্রমিক ও কর্মচারীকে ঐক্যবদ্ধ করে দাবি আদায়ের আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

এদিনের সভা থেকে ঘোষিত EDHR কর্মসূচিকে ব্যাপক ও গণভিত্তিকভাবে সফল করার জন্য শ্রমিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি আসন্ন পুজো উপলক্ষে শ্রমিকদের সম্মানজনক বোনাস দেওয়ার দাবিও জোরালোভাবে তোলা হয়।

দীর্ঘদিন ধরে পড়ে থাকা শ্রমিকদের পুরনো বকেয়া দাবি দ্রুত নিষ্পত্তি এবং ০১/০১/২০২৭ থেকে প্রযোজ্য নতুন ওয়েজ বোর্ড দ্রুত কার্যকর করার দাবিও জানানো হয়। শ্রমিকদের প্রাপ্য আর্থিক সুবিধা ও বেতন কাঠামো বাস্তবায়নে আর বিলম্ব বরদাস্ত করা হবে না বলে কনভেনশন থেকে বার্তা দেওয়া হয়।

শেষে উপস্থিত শ্রমিকরা আগামী দিনের সমস্ত আন্দোলন ও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ঐক্যবদ্ধ সংগ্রামকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন।

“শ্রমিকের ঐক্যই শ্রমিকের শক্তি”—এই বার্তাতেই শেষ হয় কনভেনশন।

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0