ডিএসপিতে ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনের দাবি আইএনটিইউসির
Sujit Kumar
দুর্গাপুরঃ দুর্গাপুর ইস্পাত কারখানা তথা ডিএসপিতে অবিলম্বে ইউনিয়ন স্বীকৃতি নির্বাচন করতে হবে। এই দাবি তুলল কারখানার আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টীল ওয়ার্কার্স ইউনিয়ন। এই দাবিতে ইউনিয়নের পক্ষ থেকে আসানসোলে ডেপুটি লেবার কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

এবিষয়ে সংগঠনের যুগ্ম সম্পাদক ও আহ্বায়ক রজত দীক্ষিত জানিয়েছেন, “২০১৫ সালে দুর্গাপুর ইস্পাত কারখানায় শেষ ইউনিয়ন স্বীকৃতি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাতে তৎকালীন রাজ্য সরকারি শ্রমিক সংগঠন শ্রমিকদের মধ্যে ভীতি প্রদর্শনের মাধ্যমে বলপূর্বক ভাবে নির্বাচন সংগঠিত করে। সেই নির্বাচনে প্রথম স্থানাধিকারী না হওয়া সত্বেও সরকারি দলের তকমা থাকার কারনে গত ১১ বছর তারা কারখানায় যাবতীয় সুযোগ সুবিধা বেআইনিভাবে উপভোগ করে গিয়েছে।
তারপর থেকে নির্বাচন না করিয়ে একটানা ১১ বছর বেআইনি সুযোগসুবিধা ভোগ করেছে তারা। আমরা ইউনিয়নের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ তা প্রতিবারই খারিজ করে দেয়। সেই কারনেই গত অফিস বিয়ারার মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী অবিলম্বে এবার অবাধ ও সুষ্ঠু ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনের দাবিতে ডেপুটি লেবার কমিশনারের কাছে এক স্মারকলিপি জমা দিয়েছি”।
What's Your Reaction?