মাদক পাচার রুখতে বড় পদক্ষেপ পুরুলিয়া জেলা পুলিশের
পুরুলিয়া: মাদক পাচার ও অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুরুলিয়া জেলা পুলিশের। বাঘমুণ্ডি থানার একটি এনডিপিএস মামলায় ৪০ লক্ষ টাকারও বেশি মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ফ্রিজ করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৬০.৬৭৭ কেজি পোস্তর খড় উদ্ধারের ঘটনায় ধৃত অভিযুক্ত রাজেশ কুমার সাউয়ের সম্পত্তির বিরুদ্ধে এনডিপিএস আইনের ৬৮এফ(১) ধারায় এই পদক্ষেপ করা হয়েছে।

পুরুলিয়ার পুলিশ সুপার কুমার সানি রাজ, আইপিএস, নিজে উপস্থিত থেকে সংশ্লিষ্ট সম্পত্তিতে ফ্রিজিং অর্ডারের নোটিস লাগানোর প্রক্রিয়া তদারকি করেন।

অন্যদিকে, মাদক পাচার ও অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে বাঘমুণ্ডির বুড়দা হাইস্কুলে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। সেখানে অবৈধ পোস্ত চাষ, মাদক পাচার, সাইবার অপরাধ এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে পড়ুয়াদের সচেতন করা হয়।

মাদক পাচার ও অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে আগামী দিনেও কঠোর পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ।
What's Your Reaction?