আধুনিক পরিকাঠামোয় আরও শক্তিশালী পুরুলিয়া জেলা পুলিশ
Sujit Kumar
পুরুলিয়া, ১০ সেপ্টেম্বর: জেলা পুলিশের পরিকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতায় নতুন সংযোজন হল কনফারেন্স রুম, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম এবং ডিস্ট্রিক্ট সার্ভার রুম। জেলা পুলিশের উদ্যোগে নবনির্মিত এই তিনটি পরিকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পুরুলিয়ার পুলিশ সুপার কুমার সানি রাজ, IPS নবনির্মিত পরিকাঠামোগুলির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ধীরাজ কুমার, IPS-সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।

পুলিশ সূত্রে জানা যায়, নতুন কনফারেন্স রুম প্রশাসনিক বৈঠক ও সমন্বয়মূলক কাজকে আরও কার্যকর করবে। পাশাপাশি, আধুনিক ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম ও সার্ভার রুমের মাধ্যমে তথ্য ব্যবস্থাপনা, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

প্রযুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক পুলিশিংকে আরও কার্যকর করার পাশাপাশি সাধারণ মানুষকে দ্রুত ও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই পরিকাঠামোগত উন্নয়ন বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে।
Click Here to Visit
What's Your Reaction?