বেআইনি জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেফতার ৯

বেআইনি জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেফতার ৯

বাঁকুড়া: বেআইনি জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ। ২১ অক্টোবর ২০২৬, সালতোড়া থানার পুলিশ কাশ্টোড়া গ্রামে টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় ধৃতদের কাছ থেকে নগদ ২৩ হাজার ৪০০ টাকা, ৫২টি তাস এবং একটি প্লাস্টিকের চট উদ্ধার করা হয়েছে।


এই ঘটনায় পশ্চিমবঙ্গের জুয়া ও পুরস্কার প্রতিযোগিতা প্রতিরোধ আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে তাদের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0