দুর্গাপুরের সুভাষ সংঘের দুর্গাপুজো ৪১ বছরে, মণ্ডপের থিম নেপালের পশুপতিনাথ মন্দির

   দুর্গাপুরের সুভাষ সংঘের দুর্গাপুজো ৪১ বছরে, মণ্ডপের থিম নেপালের পশুপতিনাথ মন্দির

দুর্গাপুর: শিল্পশহর দুর্গাপুরের বেনাচিতি সুভাষপল্লিতে সুভাষ সংঘের দুর্গাপুজো এ বছর ৪১ বছরে পদার্পণ করল। এবারের পুজোয় মণ্ডপের থিম হিসেবে তুলে ধরা হয়েছে নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দিরকে। পুজোর আনুমানিক বাজেট ১২ লক্ষ টাকা।

ত্রয়োদশীর শুভলগ্নে পুজো মণ্ডপের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

এছাড়াও উপস্থিত ছিলেন সুভাষ সংঘের সম্পাদক বর্ণব সাহা, সুজিত চক্রবর্তী, জেলা সম্পাদক অভিজিৎ দত্ত, বুবাই কুণ্ডু এবং ৪ নম্বর মণ্ডলের সভাপতি প্রসেনজিৎ কর-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ এবারের পুজোর অন্যতম আকর্ষণ। ৪১ বছরের ঐতিহ্য বজায় রেখে এ বছরও দর্শনার্থীদের মন জয় করতে প্রস্তুত সুভাষ সংঘের দুর্গাপুজো।

What's Your Reaction?

like
3
dislike
0
love
1
funny
0
angry
0
sad
0
wow
0